
নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলাসহ ২১ দফা দাবিতে সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।আজ শনিবার দুপুরে এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। গতকাল শুক্রবার দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ইতোমধ্যে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সমাবেশে সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। পার্টির শীর্ষ নেতারা এতে বক্তৃতা করবেন বলে জানা গেছে।