News71.com
 Bangladesh
 03 Mar 18, 01:17 AM
 167           
 0
 03 Mar 18, 01:17 AM

ঢাকা বার নির্বাচনের স্থগিত ভোট গণনা আবার শুরু।।

ঢাকা বার নির্বাচনের স্থগিত ভোট গণনা আবার শুরু।।

নিউজ ডেস্কঃ ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষ নির্বাচনের স্থগিত হয়ে যাওয়া ভোট গণনা আবার শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণণা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনার সময় বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীদের মধ্যে সংঘর্ষের পর ভোট গণনা বন্ধ হয়ে যায়। এর আগে গত মঙ্গল ও বুধবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঢাকার আদালতপাড়ায় উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা ভোট দেন। গত বুধবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরুর কথা বলেছিল। কিন্তু সন্ধ্যার আগে গণনা শুরু হয়নি। ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যার পর ভোট গণনা শুরু হয়। এ সময় ভোট গণনা দেখতে ভিড় করেন আইনজীবীরা। একপর্যায়ে কথা-কাটাকাটি ও পরে তা আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে দুই দিনে ৯ হাজার ১১ জন ভোটার ভোট দিয়েছেন। এবারের ভোটার সংখ্যা ১৬ হাজার ১২৯। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২৭টি পদের বিপরীতে এবার ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী একজন। সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন। অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে হোসেন আলী খান হাসান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন