News71.com
 Bangladesh
 03 Mar 18, 03:05 AM
 142           
 0
 03 Mar 18, 03:05 AM

পুঁজিবাজার আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল।।শিল্পমন্ত্রী আমু

পুঁজিবাজার আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল।।শিল্পমন্ত্রী আমু


নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যে দেশের পুঁজিবাজার যত বেশি স্থিতিশীল সেদেশের অর্থনীতির ভিত্তি তত বেশি মজবুত।কিন্তু বিশ্বে এমন কোনও দেশ নাই যেখানে পুঁজিবাজারে ধস নামেনি।বর্তমান সরকারের কারণে পুঁজিবাজার ক্রমেই সুসংহত হচ্ছে।এটি এখন আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল।আজ শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

শিল্পমন্ত্রী বলেন, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাতিল করে এবং বুঝে-শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ ও ব্যবসা করতে এগিয়ে আসতে হবে।দেশের পুঁজিবাজার যে স্থিতিশীল তার বড় প্রমাণ বিনিয়োগের পরিমাণ ও বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ৪১০টি। বর্তমানে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭টিতে।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়া শিল্পমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হেসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন