News71.com
 Bangladesh
 03 Mar 18, 06:51 AM
 150           
 0
 03 Mar 18, 06:51 AM

নারীদের ঘরে বদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় ।। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

নারীদের ঘরে বদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় ।। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নারীদের ঘরে বদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি আরো বলেন, শিক্ষা ব্যক্তির ঘুমন্ত সত্ত্বাকে জাগ্রত করে। সত্যের পথে থেকে সুন্দরকে ভালবাসতে হবে। তবেই জীবনের মঙ্গল প্রদীপ জ্বলে উঠবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ গঠনে নেতৃত্ব দিয়ে সোনার বাংলা গড়তে হবে। আজ শনিবার দুপুরে লালমনিরহাটের রওশন আরা মহিলা কলেজ মাঠে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিশ্বে ১৭৩ জনের মধ্যে তৃতীয় সেরা রাষ্ট্র প্রধান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যার চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধীরা। অথচ খালেদা জিয়াকে আঙ্গুলের একটি টোকাও দেওয়া হয়নি। এ ছাড়াও বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামেনা রওশন আরা মহিলা কলেজের অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ জুয়েল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন