News71.com
 Bangladesh
 04 Mar 18, 12:30 PM
 151           
 0
 04 Mar 18, 12:30 PM

রবীন্দ্র চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে।।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

রবীন্দ্র চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে।।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

 

নিউজ ডেস্কঃ দেশের শিশুদের রবীন্দ্র চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।তিনি বলেছেন, শিশুদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে।এতে তারা রবীন্দ্রনাথের গল্প-উপন্যাস-কবিতা পড়া ও গান শোনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে।আর এভাবে গল্প-উপন্যাস-কবিতা পড়া ও গান শোনার মধ্যদিয়ে তাদের মধ্যে রবীন্দ্র চেতনা জেগে উঠবে।আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী শহরের শহীদ মিনার চত্বরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিশুদের ফুলের সঙ্গে তুলনা করে আসাদুজ্জামান নূর বলেন,একটি ফুলকে ফোটাতে যেমন আলো, বাতাস, পানির দরকার, তেমনই একটি শিশুকে সুনাগরিক বানাতে তার জন্য বইপড়া, ছড়া-কবিতা লেখা, চিত্রাঙ্কন তথা সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।একটু বড় হওয়ার পর শিশুদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে হবে। তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। এতে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন