
নিউজ ডেস্কঃ কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণের কারণে কিছু সময়ের জন্য ইন্টারনেটের ধীরগতি হতে পারে।আজ শনিবার রাত ১০টা থেকে পরদিন রবিবার সকাল ১০টা পর্যন্ত এ সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ১২ ঘণ্টা সময় নেওয়া হয়েছে।১২ ঘণ্টা রক্ষণাবেক্ষণ সময়।সিঙ্গাপুর অংশে কিছু সমস্যা দেখা দিয়েছে।ইন্টারনেটে এই লাইনে কিছু সময়ের জন্য হয়তো সমস্যা হতে পারে।তবে তা খুব বেশি দীর্ঘ হবে না।
বিকল্প সাবমেরিন ক্যাবল চালু থাকায় এ সমস্যা বড় হবে না জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ঘাটতি মিটবে।এর আগে প্রথম সাবমেরিন ক্যাবলের একটি রিপিটার পরিবর্তনের জন্য ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত প্রথমবারের মতো সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে ইন্টানেট।ওই সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এবং আমদানি নির্ভর ব্যান্ডউইডথের মাধ্যমে সেবা দেওয়া হলেও ইন্টারনেটে ধীরগতি দেখা যায়।