
নিউজ ডেস্কঃ এই বিদ্যালয় অনেক গুণীজন জন্ম দিয়েছে,সৃষ্টি করেছে দেশের সূর্য সন্তান,তাদের ঋণ শোধ করার মত নয়,তোমরা তাদের উত্তরসূরি,তোমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এ দেশকে আমরা একটি শক্তিশালী ফাউন্ডেশনের ওপর রেখে যাব। নতুন প্রজন্মের দায়িত্ব হবে এ দেশকে আরও এগিয়ে নেওয়া, দেশের স্বাধীনতা সমুন্নত রাখা। আজ শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, তোমাদেরকে উন্নত বিশ্বের লেখাপড়ার দিকে খেয়াল করতে হবে, ওখানে অ তে অজগর আ তে আম শেখানো হয় না,ওখানের শ্রেণির কক্ষগুলো অত্যন্ত আধুনিক টেকনোলজিক্যাল সরঞ্জাম দিয়ে সাজানো। আমাদেরকেও লেখাপড়ার মান আরও বাড়াতে হবে। উন্নত বিশ্বে উন্নত লেখাপড়ার আমাদরকে অনুসরণ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেবিদ্বারের মানুষ আমার প্রিয় মানুষ, আমি যেখানে যাবো দেবিদ্বারও আমার সাথে সেখানে যাবে, এখন থেকে আমি দেবিদ্বারের বড় অভিভাবক,খালি দাবি করব,আমি চেষ্টা করব তা পূরণ করতে, তোমরা হোস্টেল চেয়েছো আমি তা পূরণ করব। এ স্কুলে হোস্টেলের জন্য আগামীকাল থেকে কাজ হাতে নিলাম। আমার এলাকায় যে সকল উন্নয়ন হয়েছে দেবিদ্বারেও তা হবে। রাস্তা একটা নয় অসংখ্য রাস্তা ব্রিজ করতে হবে,অসংখ্য স্কুল করতে হবে। ছাত্র/ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন,আমি মানুষের অর্থে লেখাপড়া করেছি,লজিং থেকেছি,বিদ্যালয়ের বেতন দিতে না পারায় স্কুল থেকে তিন বার আমার নাম কেটে দেওয়া হয়েছে। এলাকার বিত্তবানদের টাকায় আবার নাম তোলা হয়েছে,আমি দমে যায়নি। তিনি আরও বলেন,কুমিল্লা-সিলেট মহাসড়ককে বাইপাস না করে ওভারপাস করার চেষ্টা করব। ওভারপাস হলে নিচে ও ওপরে গাড়ি চলবে।