News71.com
 Bangladesh
 04 Mar 18, 10:58 AM
 142           
 0
 04 Mar 18, 10:58 AM

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থীত প্যানেল জয়ী।

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থীত প্যানেল জয়ী।

নিউজ ডেস্কঃ এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থীত আইনজীবীদের সাদা প্যানেল বিজয় লাভ করেছে।গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শনিবার মধ্য রাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।এতে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৮টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন তারা।অপরদিকে সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী তাদের ভোট দেন।


নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ৮টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির এবং দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ।অপরদিকে নীল প্যানেলের ৪ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।


সাদা প্যানেলের বিজয়ী ৬ জন সদস্য হলেন- আব্দুর রহমান খান মিলন, আসাদুজ্জামান বাবু, মির্জা মো. জামাল হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, সিফাত নাহার সুমি ও সুমন মিয়া।অপরদিকে নীল প্যানেলের ৯ জন বিজয়ী সদস্য হলেন- একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মুকতাদির আহমেদ কাজল, জাহেদ উল আলম জতি, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই ও মেহেদী হাসান বাদল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন