News71.com
 Bangladesh
 04 Mar 18, 01:36 AM
 143           
 0
 04 Mar 18, 01:36 AM

খালেদার মুক্তি দাবিতে আবারও মানববন্ধন-অবস্থান কর্মসূচির ঘোষণা

খালেদার মুক্তি দাবিতে আবারও মানববন্ধন-অবস্থান কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে আবারো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ রোববার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৬ মার্চ ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং ৮ মার্চ ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন