News71.com
 Bangladesh
 04 Mar 18, 06:21 AM
 145           
 0
 04 Mar 18, 06:21 AM

১ হাজার কওমী আলেম সরকারি চাকরিতে যোগদান করছেন

১ হাজার কওমী আলেম সরকারি চাকরিতে যোগদান করছেন

নিউজ ডেস্কঃ কওমী সনদের সরকারী স্বীকৃতির পর আগামীকাল সকাল ১০টায় এক সঙ্গে ১ হাজার ১০ জন কওমী আলেম সরকারী চাকরিতে যোগদান করছেন।ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমী নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগদান করবেন।বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত কওমী আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম বলে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইফা জানায়, যোগদান শেষে সকল শিক্ষকের জন্য ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল বেলা আড়াই টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন