News71.com
 Bangladesh
 05 Mar 18, 12:12 PM
 126           
 0
 05 Mar 18, 12:12 PM

টেলিটকের ফোর-জি ৩ মাস পর।।তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

টেলিটকের ফোর-জি ৩ মাস পর।।তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

নিউজ ডেস্কঃ টেলিটকের ফোর-জি সেবা আগামী দুই থেকে তিন মাস পর পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময়ের মধ্যে বিনিয়োগ পেলে টেলিটকের জন্য ফোর-জি সেবা শুরু করা যাবে বলেও জানান তিনি।আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, অন্যান্য বেসরকারি অপারেটরের মতো টেলিটকের বিনিয়োগ নেই। আগে কিছু বিনিয়োগের ব্যবস্থা করি।

 

টেলিটকের ফোর-জি চালু করতে তিন-চার মাস সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে প্রজেক্ট বাস্তবায়ন করা এবং বিনিয়োগের জন্য আলোচনার পর্যায়ে আছে। আগামী দুই-তিন মাসের মধ্যে এ সংক্রান্ত রেজাল্ট পাওয়া যাবে।টেলিটকের জন্য ৬শত কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।এই প্রকল্পের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণসহ আনুষঙ্গিক কাজ করা হবে।গত ১৯ ফেব্রুয়ারি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের কাছে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করে সরকার। এরই মধ্যে টেলিটক ছাড়া বাকি অপারেটরগুলো ফোর-জি চালু করেছে।কেবল শুরু করতে পারেনি টেলিটক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন