News71.com
 Bangladesh
 05 Mar 18, 12:13 PM
 112           
 0
 05 Mar 18, 12:13 PM

চলতি মাসেই আসছে তাপপ্রবাহের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনা।। আবহাওয়া অধিদফতর

চলতি মাসেই আসছে তাপপ্রবাহের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনা।। আবহাওয়া অধিদফতর


নিউজ ডেস্কঃ চলতি মাসে নানা ধরনের দুর্যোগ আসছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা নিয়ে আসতে পারে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ।এছাড়া কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির দেখা মিলতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।আজ রবিবার আবহাওয়া অধিদফতরে কমিটির বৈঠক হয়।বৈঠকে সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ।

 

মার্চ মাস আসার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছে দেশবাসী।সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও ছিল বৃষ্টির অস্বাভাবিকতা।মার্চের দীর্ঘমেয়াদি আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে ২ দিন ও দেশের অন্যত্র ৪-৫ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র-ঝড় হতে পারে।এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা আছে।একই সঙ্গে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।ফেব্রুয়ারিতে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭০ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় বিশেষজ্ঞ কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন