News71.com
 Bangladesh
 05 Mar 18, 12:15 PM
 127           
 0
 05 Mar 18, 12:15 PM

শাবি’র পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে।। উপাচার্য

শাবি’র পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে।। উপাচার্য


নিউজ ডেস্কঃ শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে। শীঘ্রই ক্যাম্পাসের সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আজ বিশ্ববিদ্যালেয় কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন,হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও ঝুকিমুক্ত রয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন,বিভাগগুলোতে চিঠি দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে,তার সর্ম্পকে খোজঁ-খবর নেওয়া হবে। এবং শিক্ষকরা এ ক্ষেত্রে সহয়তা করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন