
নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ মার্চ জাতীয় পার্টি দিন বদলের মহাসমাবেশ করবে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মানুষ দিন বদলের অপেক্ষায় রয়েছে।আজ রোববার রাজধানীর শ্যামপুরে শ্যামপুর-কদমতলি থানা জাতীয় পার্টির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় বাবলা আরও বলেন, জাতীয় পার্টি উদার ও গণতান্ত্রিক দল।গণতন্ত্রের জন্যই এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেছিল।কিন্তু দেশের মানুষ সে কাঙ্খিত গণতন্ত্রের স্বাদ এখনও পায়নি।জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষকে সত্যিকারের গণতন্ত্র উপহার দেবে।