
নিউজ ডেস্কঃ সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন ও বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণে সহযোগিতা করতে আগ্রহী ভারত। সোমবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। হাই কমিশনার বলেন, বিমান চলাচল বৃদ্ধি, বিমান বন্দরের উন্নয়ন এবং পর্যটনশিল্পে সহযোগতার ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ আছে।এসময় হাই কমিশনার ১৯৬০ সালের স্বাক্ষরিত দুই দেশের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) নবায়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী এসময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তিই হলো মহান মুক্তিযুদ্ধ।