News71.com
 Bangladesh
 05 Mar 18, 12:30 PM
 155           
 0
 05 Mar 18, 12:30 PM

সোমবার থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু।

সোমবার থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু।

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে আগামীকাল সোমবার।আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, রুটিন অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে পরীক্ষা।সারাদেশের ৫৪৯ টি কলেজের ১৭৬ টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ১০৬ জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন