News71.com
 Bangladesh
 05 Mar 18, 11:09 AM
 151           
 0
 05 Mar 18, 11:09 AM

আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঢাকাসহ খুলনা, রাজশাহী এবং সিলেটের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন