News71.com
 Bangladesh
 05 Mar 18, 05:55 AM
 161           
 0
 05 Mar 18, 05:55 AM

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কারখানা শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কারখানা শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে সুতিখালপাড় এলাকায় রহমানিয়া অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে। নুরুর এক সহকর্মী জানান, সকালে কারখানায় বিদ্যুতের সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরু। অচেতন অবস্থায় নুরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন