News71.com
 Bangladesh
 05 Mar 18, 08:04 AM
 313           
 0
 05 Mar 18, 08:04 AM

সরকারি চাকরির কোটা প্রথা পুনর্মূল্যায়নের রিট খারিজ করেছে হাইকোর্ট

সরকারি চাকরির কোটা প্রথা পুনর্মূল্যায়নের রিট খারিজ করেছে হাইকোর্ট

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্মূল্যায়ন চেয়ে আনা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।এর আগে গত ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিকের পক্ষে এডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া এ রিট দায়ের করেন।রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন