
নিউজ ডেস্কঃ নীলফামারী থেকে এসে রংপুরে গোপন বৈঠকের সময় জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আজ সোমবার বিকেলে নগরীর বিনোদন কেন্দ্র চিড়িডাখানার ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন- হোসনে মোবারক, মাহবুব আলম, নুর জামান রওশন, খাদেমুল ইসলাম ও শহিদুল ইসলাম।তাদের সকলের বাড়ি নীলফামারী জেলায় বলে পুলিশ জানিয়েছে।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধারসহ মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা জানান, নীলফামারী থেকে একটি মাইক্রোবাস নিয়ে ৮-১০ জন জামায়াতের নেতাকর্মী রংপুর চিড়িয়াখানায় এসে চিড়িয়াখানার এক কোণে বৈঠকে বসে।খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে বৈঠক থেকে পাঁচ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়।বাকিরা পালিয়ে যায়।আটকরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।