News71.com
 Bangladesh
 06 Mar 18, 10:49 AM
 143           
 0
 06 Mar 18, 10:49 AM

আসিয়ান সংলাপে অংশীদার হতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আহ্বান।  

আসিয়ান সংলাপে অংশীদার হতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আহ্বান।   

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ বাড়াতে আসিয়ান সংলাপে অংশীদার হতে চায় বাংলাদেশ।এজন্য ভিয়েতনামের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রোববার তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।সাক্ষাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গাদের সসম্মানে, নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে ভিয়েতনামের প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন।ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রাষ্ট্রপতি হামিদের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আসিয়ান সংলাপে বাংলাদেশের অংশীদার হতে এবং রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।পরে দুই রাষ্ট্রপতি নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন