News71.com
 Bangladesh
 06 Mar 18, 07:56 AM
 170           
 0
 06 Mar 18, 07:56 AM

সরকারের ধারাবাহিকতা থাকলে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা হবে ।। খালিদ মাহমুদ চৌধুরী    

সরকারের ধারাবাহিকতা থাকলে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা হবে ।। খালিদ মাহমুদ চৌধুরী      

নিউজ ডেস্কঃ সরকারের ধারাবাহিকতা থাকলে অবশ্যই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা হবে,তাই সে দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,অতীতে শিক্ষকদের দাবি পূরণ এবং শিক্ষকদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করেছেন। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান না দিতে পারলে দেশের উন্নয়ন হয়ে লাভ নেই। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান পেতে হলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আনার কোন বিকল্প নেই। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষকদের জাতীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রতিনিধি সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

খালিদ মাহমুদ বলেন,বাংলাদেশকে আগে উন্নয়ন কাজের জন্য বিশ্বের কাছে ঋণের জন্য ধরনা দিয়ে বসে থাকতে হতো। সেখানে এখন দেশে উন্নয়নে অগ্রগতি চলছে,প্রান্তিক গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে চেহারা পাল্টে যাচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের জন্য আলাদা পরিকল্পনা বাস্তবায়ন করছেন, শিক্ষকদের উন্নয়নে দৃঢ় সংকল্পবদ্ধ আছেন। আমাদের অর্থনীতি যখন সেই জায়গায় যাবে, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই শিক্ষকদের জন্য আলাদা মর্যাদা দেবেন সেটা আমি বিশ্বাস করি।

খালিদ মাহমুদ আরো বলেন, আমাদের কাজ এগিয়ে যাচ্ছে,আমরা উন্নত দেশে যেতে চাই। আগে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে,তারপরে আমরা বলতে পারব আমারা সভ্য জাতিতে পরিণত হতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষকদের মর্যাদা। তিনি শিক্ষকদের যেভাবে মর্যাদা দেন,সম্মান করেন তা বাংলাদেশের কোন রাজনীতিবিদের করতে আমরা দেখি নাই। কাজেই তিনি শুধু মুখে বলেন না,তিনি হৃদয়ের ভেতর ধারন করেন শিক্ষকদের মর্যাদা। সে কারণে আপনারা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের লড়াইটা হচ্ছে দাবির বা সম্মানের জন্য নয়। আপনাদের অধিকার মুক্তিযুদ্ধ প্রেমিক শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত করবে। আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, আপনাদের সংগ্রামটা হওয়া দরকার যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন