
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১১ মার্চ রওনা দেবেন তিনি।বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে তার এই সরকারি সফরের মূল লক্ষ্য।তাকে আমন্ত্রণ জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং।সিঙ্গাপুর সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে বিশেষ নজর দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা চুক্তিস্বাক্ষর স্বাক্ষর হতে পারে।এর মধ্যে রয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও আইই সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা চুক্তি, এফবিসিসিআই ও এমসিসিআই’র সঙ্গে সিঙ্গাপুরের দুটি ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দুটি চুক্তি।এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।জানা গেছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও ব্যবসা আর বিনিয়োগ বিষয়ক সেমিনারে অংশ নেবেন শেখ হাসিনা। আগামী ১৪ মার্চ তার ঢাকায় ফেরার কথা।