
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত প্রশংসনীয় এবং ভারত তা অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ।আজ মঙ্গলবার একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।গত দশ বছরে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্পের প্রশংসা করেন শ্রিংলা। বলে মনে করেন তিনি।সরকারের সিদ্ধান্তগুলো দু’দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলেছে।এ সম্পর্ক অব্যাহত থাকলে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন যৌথ প্রকল্পগুলো আরও বেশি স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে হাই কমিশনার বলেন, ত্রিপুরার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশের সহযোগিতা খাটো করে দেখছে না ভারত।ত্রিপুরার ট্যুরিজম, বাণিজ্য ও বিভিন্ন খাতে বাংলাদেশের অবদান অনেক।সম্প্রতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ব্যাপারে শ্রিংলা বলেন, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট স্কলার এবং অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে তার অবদান অনেক।কিন্তু একটি বিশেষ মহল সুনির্দিষ্টভাবে এ জাতীয় মানুষগুলোর জীবননাশের প্রচেষ্টা চালাচ্ছে।এ ষড়যন্ত্র শুধু বাংলাদেশে নয়, তা বিরাজ করছে পুরো বিশ্বে।