News71.com
 Bangladesh
 07 Mar 18, 02:27 AM
 197           
 0
 07 Mar 18, 02:27 AM

বাংলাদেশে বাল্যবিবাহের হার কমেছে।।মানতে নারাজ ইউনিসেফ

বাংলাদেশে বাল্যবিবাহের হার কমেছে।।মানতে নারাজ ইউনিসেফ

নিউজ ডেস্কঃ গত দুই দশকে বাংলাদেশে বাল্যবিবাহের হার চোখে পড়ার মতো কমেছে৷তবে এখনো অনেক পথ চলার বাকি৷চোখে পড়ার মতো উন্নতি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়৷বিশেষ করে বাংলাদেশে বাল্যবিবাহের হার গত এক দশকে তুলনায় অনেক কমেছে।কিন্তু সাম্প্রতিক রিপোর্টে ইউনিসেফ একটি প্রতিবেদনে জানিয়েছে সেখানে তারা বলছে,দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহ বেশি হয় বাংলাদেশে।বাংলাদেশে ৮০ শতাংশ গরিব পরিবারের মধ্যে বাল্যবিবাহ হয়, ধনীদের মধ্যে এই সংখ্যা ৫৩ শতাংশ।বৈষম্য গ্রাম-শহরের অনুপাতেও।বাংলাদেশে গ্রাম-শহরের মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে অনুপাত ৭০:৫৩।ইউনিসেফের এই প্রতিবেদনে সাথে কোন মিল নেই দেশের বর্তমান অবস্থার।বর্তমান সমীক্ষা বলছে,গত কয়েক বছরে বাল্যবিবাহ ১৫ শতাংশ কমেছে৷গত দুই দশকে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে কমেছে৷নানা ধরনের গবেষণায় আর বিভিন্ন পত্র পত্রিকায় দেখা গেছে ১৯৯৬ থেকে থেকে ২০০৫ সালে বাংলাদেশে ১৫ বছরের কম বয়সি মেয়েদের বিয়ের হার ছিল শকরা ১৫ দশমিক ৯ ভাগ,১৫ থেকে ১৮ বছর বয়সিদের বিয়ের হার ছিল ৪৬ দশমিক ৫ ভাগ৷সব মিলিয়ে বাল্য বিবাহের হার ছিল শতকরা ৬২ দশমিক ৩ ভাগ৷আর ২০০৮ সাল থেকে ২০১৭ সালে ১৫ বছরের কম বয়সি মেয়েদের বিয়ের হার শকরা ৫ দশমিক ৪ ভাগ,১৫ থেকে ১৮ বছর বয়সিদের বিয়ের হার ৩৭ দশমিক ৮ ভাগ৷সব মিলিয়ে বাল্য বিবাহের হার শতকরা ৪৩ দশমিক ২ ভাগ৷

এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশে বাল্যবিবাহের হার অন্য দেশের তুলনায় অনেক কম।বাংলাদেশে দিন দিন বাড়ছে বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা।দেশে বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ভূমিকা পালন করছে।বিশেষ করে যেখানে বাল্যবিবাহের খবর পাচ্ছে পুলিশ সেখানে ছুটে যেয়ে প্রতিরোধ করছে।বাল্যবিবাহ প্রতিরোধে একটি অ্যাপও তৈরি হয়েছে।তাছাড়া বর্তমান সরকারের বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রা এলাকার মানুষদের সাথে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে।অন্য দিকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নানা ধরনের কর্মসূচি নিচ্ছে।লক্ষ করা গিয়েছে সচেতনতা বেড়েছে মানুষের মাঝে।বাংলাদেশে বাল্যবিবাহ অনেকটা সামাজিক আচারে পরিণত হয়েছিলো এক সময়।বাল্যবিবাহের সঙ্গে সাংস্কৃতিক, অর্থনৈতিক কারণসহ বিভিন্ন কারণ যুক্ত হতো। বাল্যবিবাহকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়া হয় বলে তা টেকসই হয়েছিলো।

বাল্য বিবাহ নিয়ে কাজ করেন বেসরকারি সাহায্য সংস্থার ( এনজিও ) এমন কয়েকজন কর্মকর্তার সাথে আলাপ করে জানা যায় ইউনিসেফ যাই বলুক না কেন বাংলাদেশে বাল্য বিবাহের হার উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাদের মতে আগে প্রচুর বাল্যবিবাহ সংগঠিত হলেও অবাধ তথ্য প্রবাহ না থাকায় তা লোক চক্ষুর অন্তরালে থেকে যেত। আজ সেই দিন আর নেই মানুষ সচেতন হয়েছে।মানুষের মাঝে অবাধ তথ্য প্রযুক্তির বিচার ঘটেছে। আজ আর মানুষকে বোকা মানানো যায় না। স্কুল পডুয়ারাও ব্শ সচেতন। অনেকাংশে তারা নিজেরাই নিজেদের অমতে এই বাল্যবিবাহ নিয়ে সরব। অনেকসময় প্রতিবাদও করছে । এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছডিয়ে পডছে গোটা সমাজে তথা দেশে। পাশাপাশি সরকারও এ বিষয়ে কঠোর আইন প্রনয়ন করছে। এবং জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের সঠিক প্রয়োগের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সর্বস্তরে । ফলে ১০০% বাল্যবিবাহ প্রতিরোধ না হলেও গত দুই দশকে অনেকাংশে বাল্যবিবাহ প্রতিরোধ করা গিয়েছ বলে মনে করেন এই এনজিও কর্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন