News71.com
 Bangladesh
 07 Mar 18, 07:04 AM
 107           
 0
 07 Mar 18, 07:04 AM

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদায় বদলি।

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদায় বদলি।

 নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অতি. ডিআইজি) ও উপ-কমিশনার (এসপি) পদে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদু্জ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম অ্যান্ড অপারেশনস, গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), পিআর অ্যান্ড এইচআর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জামিল হাসানকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা দক্ষিণে। উপ-পুলিশ কমিশনার (ই অ্যান্ড ডি) মশিউর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা-উত্তর, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ই অ্যান্ড ডি, উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিআর অ্যান্ড এইচআর বিভাগে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন