News71.com
 Bangladesh
 07 Mar 18, 08:39 AM
 221           
 0
 07 Mar 18, 08:39 AM

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বেরোবিতে ডাস্টবিন স্থাপন

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বেরোবিতে ডাস্টবিন স্থাপন
বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-২ এর সম্মুখে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে এই ডাস্টবিনটির স্থাপন করান। ডাস্টবিন স্থাপনের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন পিএসটু ভিসি মোঃ আমিনুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের  সেকশন অফিসার মোঃ আরিফুল ইসলাম, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দ, বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতিসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ০৪ মার্চ, ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উভয়দিকে দুটি ডাস্টবিন স্থাপন করা হয়। বর্তমান প্রশাসন বিশ্বাস করে এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকলে বেরোবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন