News71.com
 Bangladesh
 07 Mar 18, 08:47 AM
 167           
 0
 07 Mar 18, 08:47 AM

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন।।

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন।।

নিউজ ডেস্কঃ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপির বিরুদ্ধে আজ বুধবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হয়েছে। ২০১৪ সালের ১৬ অক্টোবর তার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে উল্লেখিত আদালতে একটি মামলা দায়ের করেন মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের বাসিন্দা বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার। মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হযরত মুহম্মদ (সাঃ), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত যে মন্তব্য করেন তা ইসলাম ধর্মের অনুসারিদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল জানান,মামলাটি দায়েরের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লতিফ সিদ্দিকীকে স্বশরীরে মাগুরা আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী আদালতে হাজির হননি। মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় আজ বুধবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এই চার্জ গঠন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন