News71.com
 Bangladesh
 08 Mar 18, 12:13 PM
 124           
 0
 08 Mar 18, 12:13 PM

নারীর ক্ষমতায়ন সুনিশ্চিতে কাজ করছে সরকার ।। আইজিপি জাবেদ পাটোয়ারী

নারীর ক্ষমতায়ন সুনিশ্চিতে কাজ করছে সরকার ।। আইজিপি জাবেদ পাটোয়ারী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত র্যােলির উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,২০০৯ সালে এ সরকার দায়িত্ব গ্রহণের সময় পুলিশে নারী সদস্য ছিল ২ দশমিক ২ শতাংশ। এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। অন্য পেশার মতো পুলিশেও নারীরা এগিয়ে যাচ্ছে। অন্য যে কোনো পেশার মতো পুলিশেও পুরুষের পাশাপাশি নারীরা সফল ভাবে কাজ করে যাচ্ছেন।

আইজিপি বলেন,দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুলিশের নারী সহায়তা কেন্দ্রগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারী পুলিশরাও সহযোদ্ধা হিসেবে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ প্রধান। বক্তব্য শেষে নারী দিবসের বর্ণাঢ্য র্যা লি উদ্বোধন করেন আইজিপি। সময় এখন নারীর: উন্নয়নে তারা,বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম- জীবনধারা প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ র্যা লিতে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য অংশ নেন। পরে র্যাপলিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সদর দফতরে এসে শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন