News71.com
 Bangladesh
 08 Mar 18, 05:07 AM
 109           
 0
 08 Mar 18, 05:07 AM

১ এপ্রিল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ এপ্রিল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী ১ এপ্রিল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওইদিন সকালে জেলার হাইমচরে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কমিউনিটি ডেভেলমেন্ট ক্যাম্প (কমডেকা) সমাবেশে যোগ দেবেন তিনি।পরে বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।প্রধানমন্ত্রীর সফর সফল করতে এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ প্রমুখ।

এ সময় জেলা পর্যায়ে সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগীয় প্রধানরা তাদের প্রস্তুতি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।১ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার হাইমচরের চরভাঙা এলাকায় বাংলাদেশ স্কাউটস আয়োজিত কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) যোগ দেবেন।বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।এতে বেশ কয়েকজন মন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এ ছাড়া উন্নয়নমুলক কাজের সমাপ্তি এবং নতুন করে আরো কিছু ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন