
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। এরাই একদিন এমপি, মন্ত্রী,প্রধানমন্ত্রী,সচিব ও সরকারি কর্মকর্তা হয়ে দেশ পরিচালনা করবে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতে না পারলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ কি তা বুঝতে ও জানতে পারবে না।
তিনি আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাওড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,যে জাতি যত বেশি শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার জন্য সবাইকে অনুরোধ জানান।