News71.com
 Bangladesh
 10 Mar 18, 06:03 AM
 114           
 0
 10 Mar 18, 06:03 AM

১২ মে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জাগছে’ সেমিনার।

১২ মে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জাগছে’ সেমিনার।

নিউজ ডেস্কঃ বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জাগছে’ (বাংলাদেশ রাইজিং) শীর্ষক দিনব্যাপি এক আন্তর্জাতিক সেমিনার। ১২ মে অনুষ্ঠিত হবে এ সেমিনার।বাংলাদেশ নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারক ছাড়াও এ সেমিনারে বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বাংলাদেশে গত ৮ বছরে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, তার সাথে সম্পৃক্ত প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরাও এ সেমিনারে নিজ নিজ অভিজ্ঞতা বর্ণনা করবেন।বস্টনভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (আইএসডিআই) এবং হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করবে।


এ প্রসঙ্গে আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ জানান, ২০১২ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে এ ধরনের সেমিনার করা হচ্ছে।এবারের সেমিনারে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নত বাংলাদেশ রচনায় শেখ হাসিনার ভিশন ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।এ সেমিনারের হোস্ট কমিটির চেয়ারম্যান হচ্ছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক ফেলো এবং এমআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল কাদির।সমন্বয় করছেন যৌথভাবে হার্ভার্ডের ছাত্র শাম্মী কুদ্দুস এবং রাফাতে মাহবুব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন