News71.com
 Bangladesh
 11 Mar 18, 11:10 AM
 96           
 0
 11 Mar 18, 11:10 AM

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে আজ রোববার চারদিনের সফরে ঢাকা ছাড়লেন তিনি।প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার সকাল ৮টা ২৫মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।ফ্লাইটটি সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে।সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

আগামীকাল সোমবার, সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে স্বাগতিক অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনার পরে তিনি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এ দিন সকালে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে।পররাষ্ট্র মনন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম-২০১৮ ও বালাদেশ সিঙ্গাপুর বিজনেস রাউন্ডটেবিল শীর্ষক দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।আগামী ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন