News71.com
 Bangladesh
 11 Mar 18, 11:29 AM
 126           
 0
 11 Mar 18, 11:29 AM

রোহিঙ্গাদের দেখতে আসছেন ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ব্ল্যানচেট।।

রোহিঙ্গাদের দেখতে আসছেন ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ব্ল্যানচেট।।

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান,চার দিনের সফরে কেট ব্ল্যানচেট আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি। অস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেটকে ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত ঘোষণা করা হয়।

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলমান যুদ্ধে বাস্তুচু্যত হওয়া শরণার্থী ও রাষ্ট্রহীন হয়ে পড়া লোকদের বিষয়ে তথ্য অনুসন্ধ্যানী মিশনে লেবানন ও জর্দান সফর করেছেন তিনি। ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে জাপানের গায়ক ও অভিনেতা মিয়াভিও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার সফর করেছেন। বন্ড গার্ল হিসেবে খ্যাত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির শুভেচ্ছাদূত মিশেল ইয়ো এর আগে কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন