News71.com
 Bangladesh
 11 Mar 18, 11:30 AM
 138           
 0
 11 Mar 18, 11:30 AM

রেকর্ড জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন।।

রেকর্ড জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান। তিনি আশা করেন,বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন