News71.com
 Bangladesh
 11 Mar 18, 02:01 AM
 144           
 0
 11 Mar 18, 02:01 AM

দেশে-বিদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন নেই।। ওবায়দুল কাদের

দেশে-বিদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন নেই।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে-বিদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন নেই। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। তাদের গণতন্ত্রের নমুনা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা। আজ রবিবার দুপুরে দাউদকান্দি গোমতি সেতু এলাকায় কাঁচপুর-মেঘনা,গোমতির দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুর সংস্কার প্রকল্প ও গোমতি সেতুর সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া ছাড়া তারা নির্বাচনে আসবেন না,এটা তাদের দলীয় বিষয়। তাদের নির্বাচনে নিয়ে আসা সরকারের কোনো দায় নেই। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন