News71.com
 Bangladesh
 11 Mar 18, 07:19 AM
 130           
 0
 11 Mar 18, 07:19 AM

দুই বছর মেয়াদী ৩৩তম বিসিএস প্রাশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি।।

দুই বছর মেয়াদী ৩৩তম বিসিএস প্রাশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি।।

নিউজ ডেস্কঃ ২০১৮-১৯ সালের জন্য দুই বছর মেয়াদী ৩৩তম বিসিএস প্রাশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভায় ব্যাচের সকল সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে ইতোপূর্বে নির্বাচিত ৩৩ জন ইলেকটোরাল কলেজের ভোটে সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন মোহাম্মদ হাই জকী,সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুর, সুনামগঞ্জ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া সার্কেল, ঢাকা।

এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন (সহকারী কমিশনার ভূমি, গোপালগঞ্জ সদর), তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ (সহকারী কমিশনার, ঢাকা) এবং নিজাম উদ্দিন আহমেদ (সহকারী কমিশনার ভূমি, সোনাগাজী, ফেনী)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ আলী (সহকারী কমিশনার ভূমি, মাটিরাঙা, খাগড়াছড়ি), শাহিদুল আলম (সহকারী কমিশনার ভূমি, দিরাই, সুনামগঞ্জ) এবং মেজবাউল করিম (সহকারী কমিশনার ভূমি, চিরিরবন্দর, দিনাজপুর)। তিনটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতিকুল মামুন (সহকারী কমিশনার ভূমি, ফেঞ্চুগঞ্জ সিলেট), মো. আনোয়ার উজ জামান (সহকারী কমিশনার ভূমি, বাঘারপাড়া, যশোর) এবং জানে আলম (সহকারী কমিশনার, ফেনী)। কোষাধ্যক্ষ এবং উপ-কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবু বাক্কার সিদ্দিক (সহকারী কমিশনার ভূমি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা) এবং হাসান মারুফ (সহকারী কমিশনার ভূমি, মহেশখালী, কক্সবাজার)।

এ ছাড়া উন্নয়ন ও গবেষণা সম্পাদক সম্পাদক পদে বিশ্বজিত দেব (সহকারী কমিশনার ভূমি, সুনামগঞ্জ সদর), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেজবাহ উদ্দিন (সহকারী কমিশনার ভূমি, মুজিবনগর, মেহেরপুর), আইসিটি বিষয়ক সম্পাদক পদে মো. মুসফিকুল আলম হালিম (সহকারী কমিশনার ভূমি, রামপাল, বাগেরহাট),দপ্তর-সম্পাদক পদে জ্যোতিশ্বর পাল (সহকারী কমিশনার ভূমি, কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আইন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম (সহকারী কমিশনার ভূমি, কুমারখালি, কুষ্টিয়া) এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নুসরাত আজমেরী হক (সহকারী কমিশনার ভূমি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ) নির্বাচিত হয়েছেন। মোট ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৪ জন নির্বাহী সদস্য রয়েছেন। এই কমিটি আগামী দুই বছর (২০১৮ এবং ২০১৯ সাল) দায়িত্বপালন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন