News71.com
 Bangladesh
 11 Mar 18, 07:20 AM
 108           
 0
 11 Mar 18, 07:20 AM

দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। যতদিন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী তৈরি না হয় ততদিন দারিদ্র্য দূর হবে না। এজন্য শিক্ষার্থীদের নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ রবিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন,অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যূনতম নিয়ম না মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরা বেশিদিন এ অনিয়ম করতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক পথেই হাঁটবে সরকার। তিনি বলেন,আজ নারীরা অনেক সাহসী। সমাজ ও দেশের কল্যাণে তারা সফলতার সঙ্গে কাজ করছে। তাদের অগ্রগতিতে সামাজিক বাধাও অনেক কমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন