News71.com
 Bangladesh
 11 Mar 18, 08:52 AM
 147           
 0
 11 Mar 18, 08:52 AM

কৌশলগত কারণেই কখনও পশ্চাদপসরণ করতে হয় ।। দুদক চেয়ারম্যান

কৌশলগত কারণেই কখনও পশ্চাদপসরণ করতে হয় ।। দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে- এমন বক্তব্যের সঙ্গে দ্বি-মত পোষণ না করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যুদ্ধে পশ্চাদপসরণ করা যেমন যুদ্ধক্ষেত্রের কৌশল, কখনও কখনও দুর্নীতপরায়ণদের গতিবিধি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কমিশনকেও কখনও কখনও কৌশলগত কারণেই পশ্চাদপসরণ করতে হয়।এটি কৌশল মাত্র।আর কিছুই নয়।জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিসের প্রতিনিধি সার্জে ক্যাপিনোজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ রোববার সকালে দুদক প্রধান কার্যালয়ে আসেন। তারা দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রতিনিধি দলের উদ্দেশ্যে এ সময় বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ওভারসাইট মেকানিজম থাকা উচিত। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমও পর্যবেক্ষণ বা মনিটরিংয়ের জন্য একটি কার্যকর ফ্রেমওয়ার্ক থাকতে পারে।যদিও দুর্নীতি দমন কমিশনের প্রতিটি কার্যক্রমই আইনানুগ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে এবং পাশাপাশি কমিশনের সব কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। ওই বার্ষিক প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে আলোচনায় আইনি সুযোগও রয়েছে।

 

দুদক চেয়ারম্যান বলেন,আমাদের পরবর্তী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ বিনির্মাণে কাউকেই ছাড় দেয়া হবে না। দুর্নীতি করে যারা অর্থ-বিত্তের মালিক হচ্ছেন বা হয়েছেন প্রত্যেককেই আজ অথবা কাল আইনের আওতায় আসতে হবে।এটি একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত চলতে থাকবে।দেশের সিভিল সার্ভিস, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে মূল্যবোধসম্পন্ন প্রতিনিধি সৃষ্টির জন্যই কমিশন এসব কার্যক্রম পরিচালনা করছে।টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিমূলক আমলাতন্ত্র, মানসম্পন্ন শিক্ষা এবং দুর্নীতিপরায়ণদের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই- যোগ করেন দুদক প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন