News71.com
 Bangladesh
 11 Mar 18, 09:12 AM
 168           
 0
 11 Mar 18, 09:12 AM

তুমব্রু ও ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সেনাদের যৌথ টহল।

তুমব্রু ও ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সেনাদের যৌথ টহল।

 

নিউজ ডেস্কঃ তুমব্রু ও ঘুমধুম সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে বাংলাদেশ-মিয়ানমার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ টহল চলছে।আজ রোববার সকাল থেকে প্রায় এক ঘণ্টা তুমব্রু ও ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা যৌথভাবে টহলে অংশ নেয়। প্রায় ১০ মাস পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে টহল দিল।


এর আগে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যৌথ টহল পরিচালিত হলেও রোহিঙ্গা ইস্যুর কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর এ যৌথ টহলে সীমান্তে উত্তেজনা কমবে বলে আশা করছেন বিজিবির কর্মকর্তারা।বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সীমান্তে যৌথ টহল বৃদ্ধি করতে মিয়ানমারকে প্রস্তাব দেওয়া হয়েছে। যৌথ টহল অব্যাহত থাকলে উত্তেজনা অবশ্যই কমে আসবে। একই সঙ্গে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন