News71.com
 Bangladesh
 11 Mar 18, 11:14 AM
 159           
 0
 11 Mar 18, 11:14 AM

এসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি ।

এসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি ।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ১১ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলিকৃত ১৫ পুলিশ সুপারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- খাগড়াছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত স্ব-পদে দায়িত্ব পালনরত ডিএমপি’র মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের এ বি এম মাসুদ হোসেন, ডিএমপি’র মশিউর রহমান বিপিএম, পিপিএম, ডিএমপি’র মোহাম্মদ ইউসুফ আলী, ডিএমপি’র নাবিদ কামাল শৈবাল, ডিএমপি’র মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ডিএমপি’র সুদীপ কুমার চক্রবর্ত্তী, ডিএমপি’র সুনন্দা রায়, র্যাবের হায়াতুল ইসলাম খান, ডিএমপি’র মো. জসীম উদ্দীন মোল্লা, ডিএমপি’র মোহাম্মদ আশিকুর রহমান পিপিএম, ডিএমপি’র এস এম মুরাদ আলী, র্যাবের মোস্তাক আহমেদ ও র্যাবের এস এম তানভীর আরাফাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন