News71.com
 Bangladesh
 12 Mar 18, 09:44 AM
 117           
 0
 12 Mar 18, 09:44 AM

বিএসএমএমইউ-তে ১০ শিশুর কিডনি প্রতিস্থাপন।।

বিএসএমএমইউ-তে ১০ শিশুর কিডনি প্রতিস্থাপন।।

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের তত্ত্বাবধানে ১০ শিশুর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু কিডনি রোগ বিষয়ের ওপর পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশ (পিএনএসবি) গতকাল রবিবার দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে। (পিএনএসবি)’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএমডিসি-এর সভাপতি ও বিপিএ-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা ও মহাসচিব অধ্যাপক মো. হাবিবুর রহমান। সম্মেলনে ইউরোপ,এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ থেকে নয়জন বিশ্ব বিখ্যাত শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ যোগদান করে বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে সারাদেশ থেকে পাঁচ শতাধিক শিশুরোগ ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ যোগদান করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়,২০০৪ সালে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি) প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে শিশুদের কিডনি রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি কল্পে বিশেষ ভূমিকা রেখে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ে শিশু কিডনি বিভাগের তত্ত্বাবধানে দশ শিশুর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে শিশু কিডনি রোগীদের বিদেশমুখিতা শূন্যতে হ্রাস পাবে। দু’দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনটি আজ শেষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন