
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অত্যাধুনিক ড্রোন আটক করা হয়েছে। এছাড়া আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৪ লাখ ২৮ হাজার টাকা। গতকাল রবিবার রাতে ও আজ সোমবার সকালে পৃথক ঘটনায় এসব বিদেশি সিগারেট ও ড্রোনটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম জানান,তাইওয়ানের নাগরিক চ্যাং-হসিন লির কাছ থেকে এ উন্নতমানের সেন্সর বিশিষ্ট ড্রোন উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ডিজি জানান,গতকাল রবিবার রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাইওয়ানের নাগরিক চ্যাং-হসিন লির কাছ থেকে আমদানি নিষিদ্ধ ‘ডিজেআই এমএভিআইসি পিআরও’মডেলের উন্নতমানের ক্যামেরা ও সেন্সর বিশিষ্ট অত্যাধুনিক ড্রোন জব্দ করা হয়। এদিকে গতকাল রবিবার মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে অপর এক অভিযানে শুল্ক গোয়েন্দারা এক লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। জব্দকৃত এসব বিদেশি সিগারেট মোট ৪টি লাগেজে ৫০০ কার্টনে মালিকবিহীন অবস্থায় শুল্ক গোয়ন্দো উদ্ধার করেন। জব্দকৃত সিগারেটগুলো ৩০৩ ব্র্যান্ডের তৈরি। আটকপণ্য শুল্ককরসহ মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আজ সোমবার সকালে আরেকটি অভিযানে শুল্ক গোয়েন্দারা ৪৭ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেছে। যা দুইটি লাগজে মালকিবিহীন অবস্থায় ৪ নম্বর বেল্টে পাওয়া যায়। এই সিগারেটগুলোও একই ব্রান্ডের তৈরি। আটক পণ্যরে মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।