News71.com
 Bangladesh
 12 Mar 18, 09:45 AM
 120           
 0
 12 Mar 18, 09:45 AM

নেপালে বিশেষ বিমানে ওষুধসহ চিকিৎসক পাঠাচ্ছে বাংলাদেশ।।

নেপালে বিশেষ বিমানে ওষুধসহ চিকিৎসক পাঠাচ্ছে বাংলাদেশ।।
নিউজ ডেস্কঃ ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নেপালে চিকিৎসক,নার্স ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ। বিশেষ বিমানে করে চিকিৎসক ও নার্সদের নেপালে পাঠানোর তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এর আগে আজ সোমবার দুপুর ৩ টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি। কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়। জানা গেছে,বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল রানওয়ের দক্ষিণ দিক থেকে। কিন্তু দক্ষিণ দিক থেকে অবতরণ না করে উত্তর দিক দিয়ে অবতরণ করেন পাইলট। প্রাথমিক অবস্থায় বিমান দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের ভুলকেই উল্লেখ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন