News71.com
 Bangladesh
 12 Mar 18, 09:48 AM
 95           
 0
 12 Mar 18, 09:48 AM

শেখ হাসিনার নেতৃত্বেই নয় বছরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।। পরিকল্পনামন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বেই নয় বছরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।। পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের হাত ধরে ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আওয়ামী লীগ সরকারের ৯ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোড মডেল। মন্ত্রী আজ সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোরকানন ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন,যুবকরাই আজ এবং আগামী দিনের সেতুবন্ধন। যুব সমাজকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বর্তমানে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ৬০ ভাগের কাছাকাছি। ২০৪১ তা হবে ৭০ ভাগ। এই জনগোষ্ঠীকে চাকরির ব্যবস্থা করে দিতে ১০০টি অর্থনৈতিক জোন করে দেওয়া হয়েছে। অনেকটা বাস্তবায়নে চলে গেছে। বিদেশিরা বিনিয়োগ করা শুরু করেছেন। গত বছর ১০ লাখের বেশি মানুষ বিদেশে গেছে। আমরা আমাদের কর্মক্ষম মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দক্ষ করে তুলব। এতে উৎপাদন ক্ষমতাও অনেক বেড়ে যাবে। তিনি বলেন,আমাদের দেশের মতো পৃথিবীর কোনো দেশে কর্মক্ষম মানুষ নেই। এটাও আমাদের বড় একটি শক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন