News71.com
 Bangladesh
 12 Mar 18, 10:12 AM
 144           
 0
 12 Mar 18, 10:12 AM

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।

নিউজ ডেস্কঃ নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটের বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা ৫১মিনিটে নেপালের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে ইউ এস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি ছেড়ে যায়।নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ২০ মিনিটে অবতরণের সময় আগুন লেগে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন