
নিউজ ডেস্কঃ নেপালে বিধ্বস্ত বিমানের হতাহত যাত্রীদের স্বজনদের নিয়ে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম জানিয়েছেন,আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ওই ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারের প্রতিনিধিরাও গেছেন।