
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সিঙ্গাপুরে সফরকালে স্থানীয় সময় সকাল ৮ টা ৩৫ মিনিটে এ নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। নামকরণের পর প্রধানমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী হোটেল সাংরিলায় বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন।