News71.com
 Bangladesh
 13 Mar 18, 12:01 PM
 168           
 0
 13 Mar 18, 12:01 PM

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে আছেন ৯ বাংলাদেশি  

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে আছেন ৯ বাংলাদেশি    

নিউজ ডেস্কঃ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশি নয়জন বেঁচে আছেন। বর্তমানে তারা নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। জানা গেছে, ৬৭ জন যাত্রী, দু জন পাইলট এবং দু জন ক্রু নিয়ে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল বিমানটি। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, বাংলাদেশি যে নয়জন বেঁচে আছেন তারা হলেন, শেখ রাশেদ রুবায়েৎ, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা, শাহরিন আহমেদ, আলমুন নাহার, মো. শাহিন ব্যাপারি, মো. রেজওয়ানুল হক, মেহেদি হাসান, ইমরানা কবির হাসি এবং কবীর হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন