
নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইতিবাচক খবর।যুক্তরাজ্যে কার্গো পরিবহনের জন্য এয়ার কার্গো অর মেইল ক্যারিয়ার অপারেটিং ইনটু দ্য ইউনিয়ন ফ্রম অ্যা থার্ড কান্ট্রি এয়ারপোর্ট (এসিসি-৩) সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি।আজ মঙ্গলবার এসিসি-৩ সনদ নবায়নের সনদ পেয়েছে বিমান।এদিন খবরটি নিশ্চিত করেছেন কার্গো শাখার মহাব্যবস্থাপক আরিফ উল্লাহ। দুই বছর আগে বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। প্রায় দুই বছর পর গত ১৮ ফেব্রুয়ারি তা প্রত্যাহার করে নেয় দেশটি।এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় এতদিন যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারেনি বিমান।